Additional information
| বইয়ের ধরণ | |
|---|---|
| লেখক | |
| প্রকাশনী |

300.00৳ Original price was: 300.00৳ .210.00৳ Current price is: 210.00৳ .
ভূমিকাঃ আগুনের পরশমনি মুক্তিযুদ্ধের সময় নিয়ে লেখা। রাত্রি, আলম, সাদেক, আশফাক, মতিন সাহেব, সুরমা এবং বাংলাদেশের গল্প। অজান্তে জন্মানো ভালবাসা, অজানা কিছু অনুভুতি, দেশের প্রতি দায়িত্ব, দেশপ্রেম, গেরিলা যুদ্ধ, লক্ষ্য জয়ের অনন্দ, মৃত্যু যন্ত্রণা, বন্ধুদের জন্য মৃত্যু অলিঙ্গন করে নেওয়া,ইত্যাদি ঔপন্যাসিক তাঁর লেখায় তুলে ধরেছেন। কাহিনীঃ ১৯৭১ সালের জুন মাস, পাকবাহিনী ঢাকায় রাজত্ব করছে এবং মুক্তিবাহিনী ঢাকায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মুক্তিবাহিনির সদস্যরা এক জায়গাতে আশ্রয় না নিয়ে অলাদা অলাদা আশ্রয় নিয়েছে কেউ তাদের সন্দেহ না করে। বদিউল আলম আশ্রয় নিয়েছে মতিন সাহেবের বাসায়। মতিন সাহেবের পরিবারে তিনি, উনার স্ত্রী সুরমা, দুই মেয়ে রাত্রি ও অপলা আর কাজের মেয়ে বিন্তি। মতিন সাহেবের দুই মেয়ের মধ্যে অনেক পার্থক্য। রাত্রি রূপবতী আর চুপচাপ এবং অপলা চঞ্চল আর আমাদের মতো বইপোকা। অপলা বই পড়ার সময় দুনিয়ার সব কিছু ভুলে যায়, এমন কী সে একি বই কয়েকবার করে পড়ে। রাত্রি এবং অপলা তাদের নিঃসন্তান ফুফুর নাসিমার সন্তানের মতো। তিনি তাদের এতোই ভালোবাসেন যে সুরমাকে রাত্রির বিয়ের চিন্তা করতে মানা করেছেন এবং এই দুঃসময়ে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মতিন সাহেবের স্ত্রী সুরমা আপত্তি করেছিলেন আলমের বাসায় থাকা নিয়ে এবং মতিন সাহেবের সাথে রাগ করেছিলেন তাকে না জানিয়ে থাকার অনুমতি দেওয়ায়। সুরমা আলমকে চলে জেতে বললেও সে যায়না, এক সপ্তাহ থাকবে জানিয়ে দিয়েছিল। রাত্রিরও আলমের থাকায় অপত্তি ছিল কিন্তু তার পরিচয় এবং উদ্দেশ্য জানার পর অপত্তি করেনি। আলম বাসার সবার মন জয় করে নিয়েছিল। তার চেহারায় তাকে নম্রভদ্র মনে হলেও সে তা ছিল না কিছুটা বাস্তববাদী বলা যায়। বলা যায় উপন্যাসটি হল সাতদিনের এক বুধবার থেকে আরেক বুধবার। এই সাতদিন নিয়ে উপন্যাসটি রচনা করেছেন ঔপন্যাসিক। পাঠ প্রতিক্রিয়াঃ শুরুটা যতো চাঞ্চল্যকর শেষটা ততোটাই গম্ভীর। বইটির মদ্ধ্যে দুঃখ বেদনা, অনুভুতিগুল খুব সহজে উপলব্ধি করা যায়। অনুভুতির নামে কোথাও নেকামোর প্রকাশ ঘটেনি। সহজেই গল্পের মাঝে হারিয়ে যাওয়া যায়। মনে হবে নিজের গল্পই পড়ছি। কখনো অলমকেক খুব অসাধারণ মনে হবে না। যুদ্ধবিধ্বস্ত দেশের একজন যুবকে যেমন হওয়ার কথা সে তেমনি। শেষটা ছিল কষ্টের তার থেকেও কষ্টের হল উপন্যাসের শেষ হয়ে যাওয়া।
| বইয়ের ধরণ | |
|---|---|
| লেখক | |
| প্রকাশনী |
হার্ডকভার
হার্ডকভার
পেপারব্যাক
পেপারব্যাক
হার্ডকভার
হার্ডকভার
হার্ডকভার
হার্ডকভার
পেপারব্যাক
হার্ডকভার
Reviews
There are no reviews yet