Additional information
| লেখক | |
|---|---|
| প্রকাশনী | |
| বইয়ের ধরণ | |
| পৃষ্ঠা | 190 |
420.00৳ Original price was: 420.00৳ .298.00৳ Current price is: 298.00৳ .
সারাজীবনের সঞ্চয়ের টাকায় বাড়ি করেছেন ইমতিয়াজ উদ্দিন। বাড়ির নাম ব্যঞ্জনবিলাস। স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে সুখের সংসার ওনার। কিন্তু সেই সুখের সংসারে অশান্তির সৃষ্টি হলো একটি রঙিন চিরকুটের আগমনে। চৈত্র মাসের পড়ন্ত বিকেলে ছাদে মেলে রাখা শুকনো কাপড় তুলতে গিয়েছিলেন ইমতিয়াজ উদ্দিনের স্ত্রী রেশমা। হুট করে ওনার পায়ের কাছে একটা ঢিল এসে পড়ল। সাদা কাগজের ভেতর থেকে একটি পাথরের টুকরোর সঙ্গে রঙিন চিরকুট পাওয়া গেল। চিরকুটের ভাজ খুলতেই বেরিয়ে এলো কালো অক্ষরে বোনা শব্দমালা,
“প্রিয় অমাবস্যার চাঁদ,
তুমি বোধহয় জানো না, অপেক্ষা খুবই ভারী অনুভূতি। আমিও জানতাম না। তোমাকে দেখার বাসনা আমাকে সেই যাতনাময় অনুভূতির সঙ্গে পরিচয় করিয়েছে। দু-চোখে অপেক্ষার ভার নিয়ে রোজ তোমার দুয়ারের সামনে দাঁড়িয়ে থাকছি। সন্ধ্যা অবধি মশাদের মাঝে অকাতরে রক্ত বিলি করছি। রক্তদানের মর্যাদাস্বরূপ হলেও দর্শন দিয়ো।
ইতি
চাঁদ ছোঁয়ার দুঃসাহস করা বামুন।
পুনশ্চ: বিকেলে ছাদে আসছো না কেন আজকাল?”
সেই রহস্যময় সম্বোধনযুক্ত চিরকুট ব্যঞ্জনবিলাসে আলোড়ন সৃষ্টি করল। আমাদের গল্পের শুরুটা সেখান থেকেই।
চৈতালি চিরকুট একটা বাবুর্চি বাড়ির জীবন্ত মশলাদের গল্প। জাফরান, লবঙ্গ, এলাচির গল্প। যারা সুবাসিত করেছে তাদের আশেপাশের পরিবেশ ও মানুষকে। চৈতালি চিরকুট কিছু মশলাদার প্রেমের গল্প।
| লেখক | |
|---|---|
| প্রকাশনী | |
| বইয়ের ধরণ | |
| পৃষ্ঠা | 190 |
হার্ডকভার
পেপারব্যাক
পেপারব্যাক
হার্ডকভার
পেপারব্যাক
হার্ডকভার
হার্ডকভার
হার্ডকভার
হার্ডকভার
হার্ডকভার
Reviews
There are no reviews yet