Additional information
| লেখক | |
|---|---|
| প্রকাশনী | |
| বইয়ের ধরণ | |
| পৃষ্ঠা | 128 |
252.00৳ Original price was: 252.00৳ .160.00৳ Current price is: 160.00৳ .
নদীর পানিতে ঘোলা ঘূর্ণি, মানুষের চোখেও। ঘর-বাড়ি ডুবে গেছে, ফসলের জমি ভেসে গেছে, কলা গাছের পাশে ভেসে যাচ্ছে মানুষের লাশ। সবাই ছুটছে এক খণ্ড ডাঙ্গার খোঁজে। নরক শুধু জ্বলন্ত হয় না, ডুবন্তও হয় । আটাশি সনের বন্যায় মেঘনার পাড়ের মানুষগুলো তা নতুন করে বুঝেছিলো। দু’জন বাচাল মাঝি আর একটি নৌকা নিয়ে সেই নরকেই ভেসে বেড়াচ্ছে আমেরিকা প্রবাসী কাজল। বইপত্রে পড়া মিথ্যা গ্রাম পেরিয়ে সে চলে এসেছে বন্যায় ডুবে যাওয়া বাস্তব গ্রামে। যেখানে কৃষক হাসিমুখে হাল নিয়ে মাঠে যায় না, ছেলের লাশ ভাসায় পানিতে। যেখানে বাচ্চারা চড়ুইভাতি খেলে না, অনাহারে ক্লান্ত হয়ে মুখ হা করে বাতাস গিলে। যেখানে ডানপিটে মেয়ের জন্য বাজার থেকে আলতা কিনে আনে না বাবারা, ক্ষুধা মেটানোর জন্য বজরায় চড়া বাবুদের কাছে বিক্রি করতে নিয়ে যায়। যেখানে সাধুদের সব চোর হয়ে গেছে। সেইসব গ্রামে বাঁশির সুর নেই, আহাজারি আছে। বুনো ফুলের সুবাস নেই, লাশের গন্ধ আছে। সেখানে জীবন আছে, আছে সংগ্রাম। সেখানেই কোথাও আছে জলেশ্বরী, যাকে খুঁজতে বেড়িয়েছে কাজল।
| লেখক | |
|---|---|
| প্রকাশনী | |
| বইয়ের ধরণ | |
| পৃষ্ঠা | 128 |
হার্ডকভার
হার্ডকভার
হার্ডকভার
হার্ডকভার
হার্ডকভার
হার্ডকভার
হার্ডকভার
হার্ডকভার
হার্ডকভার
হার্ডকভার
Reviews
There are no reviews yet