আপনার-আমার ভেতরের নিঃশব্দ যুদ্ধের কথা— যেখানে আমাদের হৃদয় টেনে নিয়ে যায় ধূসর এক অতীতের দিকে, অন্যদিকে বাস্তবতা বলে দেয় সামনে এগিয়ে যেতে। এই গল্পের চরিত্রগুলো বাস্তব নয়, সব যেন আমাদের নিজেদেরই ভাঙা টুকরো টুকরো অংশ। একবার ভেঙে গিয়ে ভালোবাসতে চেয়েও যারা পিছিয়ে যায়, তারা কি কখনোই কাউকে আর ভালোবাসতে পারে না? হয়ত পারে, হয়ত পারে না। কেন যেন হারানোর তীব্র আঘাত দূরে সরিয়ে রাখে নতুন কারও প্রতি অনুভূতি জন্মানো থেকে। “স্মৃতির নির্বাসন” বইটি পাঠকের নিজের মাঝে একটি মানসিক আয়না গড়ে তুলবে, কখনো সে তার হারানো সময়, হারানো অনুভূতি, না-বলা হাজারো কথোপকথন আর কিছু চাওয়া-পাওয়া খুঁজে পাবে এই গল্পের মাঝে। এমন এক যাত্রার ভেতর দিয়ে যাবে, যেখানে সে তার নিজের স্মৃতিকেও কখনো না কখনো বোঝা মনে করবে, আবার কখনো কখনো সুখকর অনুভূতির আশ্রয় নেবে।
Reviews
There are no reviews yet