Additional information
| লেখক | |
|---|---|
| অনুবাদক | |
| প্রকাশনী | |
| বইয়ের ধরণ | |
| পৃষ্ঠা | 96 |
200.00৳ Original price was: 200.00৳ .130.00৳ Current price is: 130.00৳ .
আমেরিকান মন্ত্রী মিস্টার হাইরাম বি. ওটিস তাঁর পরিবারসহ বসবাস করার জন্য ইংল্যান্ডের শতাব্দীপ্রাচীন ও রহস্যময় প্রাসাদ ‘ক্যান্টারভিল চেজ’ কেনার সিদ্ধান্ত নেন। তাঁর এই সিদ্ধান্ত শুনে সবাই তাঁকে বাড়িটি সম্পর্কে সতর্ক করে। কারণ, লোকমুখে প্রচলিত ছিল যে এই প্রাসাদে তিনশো বছর ধরে এক ভয়ানক ভূতের উপদ্রব রয়েছে। কিন্তু আধুনিক চিন্তাধারার ওটিস পরিবার ভূত-প্রেতের এই ভয়কে পাত্তাই দেয়নি।
তারা প্রাসাদে পা রাখার পর থেকেই শুরু হয় অদ্ভুত সব কাণ্ডকারখানা। মেঝেতে বারবার ফিরে আসা রক্তের দাগ, মাঝরাতে শিকল টানার ভয়ানক শব্দ ইত্যাদি ঘটনার মাধ্যমে ওটিস পরিবারকে ভয় দেখানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে ক্যান্টারভিলের ভূত। কিন্তু শতাব্দীপ্রাচীন এই ভূতকে ভয় পাওয়া তো দূরের কথা, ওটিস পরিবারের সদস্যরা উল্টো ভূত বাবাজিকে রীতিমতো অতিষ্ঠ করে তোলে! বিশেষ করে পরিবারের ডানপিটে যমজ দুই ভাইয়ের নিত্যন- তুন দুষ্টুমির শিকার হয়ে ভূতটি নিজেই একসময় চরম আতঙ্কে দিন কাটাতে শুরু করে।
কিন্তু এরপর গল্পে আসে আচমকা মোড়! ভূতের সাথে বন্ধুত্ব হয় মিস্টার ওটিসের কন্যা ভার্জিনিয়ার। ভূতের মুক্তির জন্য ভার্জিনিয়া শুরু করে প্রার্থনা। কিন্তু তার প্রার্থনায় কি ভূতের মুক্তি ঘটবে? শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এই অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস কি আদৌ থামবে? নাকি সব প্রচেষ্টা বৃথা যাবে?
‘দ্য ক্যান্টারভিল গোস্ট’ হলো হাসি, কৌতুক আর হালকা রহস্যের আবরণে ঢাকা এক অসাধারণ ক্লাসিক গল্প, যা পাঠককে যেমন হাসাবে, তেমনি এক
চিরন্তন মানবিক অনুভূতির মুখোমুখি দাঁড় করাবে।
| লেখক | |
|---|---|
| অনুবাদক | |
| প্রকাশনী | |
| বইয়ের ধরণ | |
| পৃষ্ঠা | 96 |
হার্ডকভার
হার্ডকভার
হার্ডকভার
হার্ডকভার
হার্ডকভার
পেপারব্যাক
হার্ডকভার
হার্ডকভার
পেপারব্যাক
হার্ডকভার
Reviews
There are no reviews yet