[fibosearch]

তুমি চাইলেই আমার হতে পারতে

Original price was: 350.00৳ .Current price is: 235.00৳ .

এই যে হিসেব কষেই বেশ চলছিলো জীবন, তবুও থমকে গেছে সময়-জীবন নামের ট্রাফিক জ্যামে। থমকে গেছে সম্পর্ক। চাইলে সব কিছু স্বাভাবিক করা যেত। যেই ছন্দে চলছিল সংসার চাইলেই চালিয়ে নেওয়া যেত। আমাদের এই ছোট জীবনে আমরা যে যাকে চেয়েছি চাইলেই তারা আমাদের হতে পারতো। আমাদের জীবনটা নাটকের সংলাপ এর চেয়েও নাটকীয়, যদি তাই না হবে তবে জীবন কেন নাটক হবে? আবার সেই নাটক কেনই’বা মানুষ দেখবে! রাস্তাঘাটের ট্রাফিক জ্যামের মুখোমুখি আমরা কম বেশি সবাই হই! কিন্তু জীবন নামের ট্রাফিক জ্যামের ক্ষেত্রে কম বেশি হওয়ার সুযোগ নেই- আমাদের জীবনটাও রাস্তার ট্রাফিক জ্যামের মতো অনেকটা সময় থমকে যায়। কারণ সবার জীবনেই সম্পর্ক, ভালোবাসা, বিশ্বাস, মায়া, নানান ক্রাইসিস ও ট্র্যাজেডির একটা গল্প থাকে! গল্প থাকে গভীররাতে আত্মহত্যার পরিকল্পনা করা সত্তার। মলিন চাদরের আড়ালে নিজেকে লুকিয়ে রাখার পেছনে একটা গল্প থাকে। সেই খবর আমরা ক’জন রাখি? মূলত জীবন কাঁটাতারের আদলে লেখা সামাজিক ক্রাইসিস এবং অস্থিরতার এক গল্প। ব্যর্থতা, হাতাশা, সম্পর্কের নানা রকম জটিলতায় জীবন হয়ে যায় স্থবির, তাই আমার এই উপন্যাস “তুমি চাইলেই আমার হতে পারতে” সেই সব জীবনের লেগে থাকা ট্রাফিক জ্যামেরই গল্প।

Additional information

লেখক

প্রকাশনী

বইয়ের ধরণ

পৃষ্টা সংখ্যা

144

Reviews

There are no reviews yet

Be the first to review “তুমি চাইলেই আমার হতে পারতে”

Your email address will not be published. Required fields are marked *

একই ধরণের পণ্য

WhatsApp অর্ডার করতে সমস্যা?